দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তবে আরও হতাহতের আশংকা করছে স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই ৫ শ্রমিকের মৃত্যু হয়।
তিনি বলেন, ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পেয়ে সেখানে পরীক্ষা করতে গেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
কেএম/এমএম